Breaking

Wednesday, November 28, 2018

স্পেনে উচ্চশিক্ষা

স্পেনে উচ্চশিক্ষা
স্পেনের পরিচিতিঃ
Reino de España (Kingdom of Spain) স্পেন এর সাংবিধানিক নাম এবং এটি পশ্চিম ইউরোপের ইউরোপীয়ান ইউনিয়নভুক্ত একটি সেঞ্জেন দেশ। মাদ্রিদ রাজধানী স্পেনের বৃহত্তম শহর এবং প্রধান সাংস্কৃতিক ও বাণিজ্যিক কেন্দ্র।স্পেনের প্রধান প্রধান শহরগুলোর মধ্যে বার্সেলোনা,বালেনছিয়া, ছারাগোছা,মুরছিয়া,আলিকান্তে,সেবিইয়া,মালাগা,বিক,বিলবাউ,বাইয়াডোলিড ইত্যাদি অন্যতম। ৫লক্ষ ৫হাজার ৯শ’ বর্গ কিলোমিটার (১৯৪,৮৯৭ বর্গ মাইল) আয়তন নিয়ে স্পেন আয়তনের দিক থেকে বিশ্বের ৫১তম দেশ| দেশটি দক্ষিণ-পশ্চিম ইউরোপের আইবেরীয় উপদ্বীপে অবস্থিত। স্পেনের পশ্চিম দিকে পর্তুগাল এবং উত্তর-পূর্ব দিকে ফ্রান্স ও অ্যান্ডোরার সঙ্গে সংলগ্ন। দেশটির উত্তরে বিস্কাই উপসাগর,দক্ষিণ দিকে জিব্রাল্টার প্রণালী, প্রণালীর দক্ষিণে মরক্কো,পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিকে আটলান্টিক মহাসাগর। পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিকে ভূমধ্যসাগর। স্পেনের সমুদ্র সীমা প্রায় ৭ হাজার ৮০০ কিলোমিটার লম্বা। দেশের সর্বোচ্চ পর্বত মাউন্ট তেইদে ৩,৭১৮ মিটার।
স্পেনের রাজনীতি একটি সংসদীয় প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক সাংবিধানিক রাজতন্ত্রের কাঠামোতে পরিচালিত হয়। এই ব্যবস্থায় স্পেনের রাজা হলেন রাষ্ট্রপ্রধান এবং রাষ্ট্রপতি হলেন একটি বহুদলীয় ব্যবস্থাতে সরকারি নেতা। সরকারের হাতে নির্বাহী ক্ষমতা ন্যস্ত। কেন্দ্রীয় আইন প্রণয়ন ক্ষমতা সংসদের দুইটি কক্ষের হাতে ন্যস্ত। বিচার বিভাগ নির্বাহী ও আইন প্রণয়নকারী বিভাগ থেকে স্বাধীন।
শিক্ষার মান ও গ্রহণযোগ্যতাঃ
স্পেনের শিক্ষার মান খুবই উন্নত এবং এর ডিগ্রি আন্তর্জাতিকভাবে স্বীকৃত। স্পেনে অনেক ইউনিভার্সিটি রয়েছে যেগুলো রেঙ্কিং এ অনেক এগিয়ে। এখানের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সাধারনত স্প্যানিশ ভাষায় পড়াশোনা করানো হয় আর সারা স্পেনের কিছু প্রতিষ্ঠানে ইংরেজি মাধ্যমে পড়াশোনা করা যায়। তাই স্পেনে উচ্চশিক্ষায় আগ্রহী হলে স্প্যানিশ ভাষার উপর ভালো দক্ষতা অর্জন করতে হয়। যাদের মাতৃভাষা স্প্যানিশ নয় তাদের সাধারনত স্প্যানিশে B1/B2 লেভেল সম্পন্ন করা লাগে স্নাতক আর স্নাকোত্তর কোর্সে পড়াশোনা করার জন্য।
স্পেনের ভাষাঃ
স্পেনের প্রায় তিন-চতুর্থাংশ লোকের মাতৃভাষা স্প্যানিশ (español এস্পানিওল্ বা castellano কাস্তেইয়ানো) এবং এটা স্পেনের সরকারি ভাষা। স্পেনে প্রধানত ৪টা প্রচলিত, ভাষাগুলো হল- স্প্যানিশ,কাতালান,বাস্ক বা এউসকেরা এবং গালিছিয়ান। কাতালুনিয়াতে (Cataluña) কাতালান (català কাতালা) প্রচলিত। কাতালা স্পেনের প্রায় ২০% লোকের মাতৃভাষা এবং কাতালুনিয়ার রাজধানী হচ্ছে বার্সেলোনা। বাস্ক (País Vasco) প্রদেশগুলিতে বাস্ক ভাষা (euskera এউসকেরা),গালিছিয়াতে (Galicia গালিছিয়া)প্রচলিত গালিছিয়ান (gallego গাইএগ) প্রায় ৮% স্পেনের নাগরিকের মাতৃভাষা। এই তিনটি ভাষাকে আঞ্চলিক সরকারি ভাষার মর্যাদা দেওয়া হয়েছে। অন্যান্য ভাষার মধ্যে আছে আরাগোনীয়ান (aragonés আরাগোনেস্), আস্তুরীয়ন(asturian আস্তুরিয়ান) এবং এক্সত্রেমাদুরীয়ান (Extremadura এক্সত্রেমাদুরা) ভাষা। এছাড়াও জিপসি বা রোমানিভাষী একটি বড় সম্প্রদায় আছে।
আন্তর্জাতিক কর্মকাণ্ডে স্পেনীয়, ইংরেজি ও ফরাসি ভাষা ব্যবহার করা হয়।
বাংলাদেশে স্প্যানিশ ভাষা শিক্ষাঃ
বাংলাদেশে স্প্যানিশ ভাষা শিক্ষার জন্য কিছু ইন্সিটিউট রয়েছে বিশেষ করে আধুনিক ভাষা ইন্সিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয় এ স্প্যানিশ ডিপার্টমেন্টে জুনিয়র এবং সিনিয়র কোর্স নামে ১বছর করে স্প্যানিশ ভাষা শিক্ষা কোর্স চালু রয়েছে যা সাধারনত প্রতি বছরের এপ্রিল–মে মাসে ভর্তির আবেদন গ্রহন করা হয়। তাছাড়া ঢাকার আর কিছু বিশ্ববিদ্যালয়ে স্প্যানিশ ভাষা শিক্ষাদান করা হয় যেমন ব্রাক ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি।
স্পেনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন প্রক্রিয়া ও প্রয়োজনীয় কাগজপত্রঃ
স্পেনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ডিপ্লোমা,স্নাতক,স্নাতকোত্তর ও গবেষণামূলক/PhD কোর্সে ভর্তির আবেদন বছরের বিভিন্ন সময় গ্রহন করা হয়। স্পেনে সাধারনত প্রতিবছর অক্টোবর থেকে শিক্ষাবছর শুরু হয়। তাই প্রতিবছর অক্টোবরের আগেই বিভিন্ন কোর্সে ভর্তির আবেদন গ্রহন করা হয়। ভর্তির আবেদনের সময় মোটামুটি সব বিশ্ববিদ্যালয়ে একই সময়ে শুরু হয়।
স্পেনে তিন ধাপে ছাত্র-ছাত্রী বিভিন্ন কোর্সে ভর্তির আবেদন গ্রহন করা হয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে।
১ম ধাপে স্নাতক কোর্সে ভর্তি নেওয়া হয় যা সাধারনত বছরের শুরুর(ফেব্রুয়ারী-জুন) দিকে ভর্তির আবেদন গ্রহন করা হয়। স্নাতক কোর্স সাধারনত ২১০ ক্রেডিট হয়ে থাকে যা ৩/৪ বছর মেয়াদী।
২য় ধাপে স্নাতকোত্তর কোর্সে ভর্তি নেওয়া হয় যা সাধারনত বছরের মাঝখানের (এপ্রিল- সেপ্টেম্বর) দিকে ভর্তির আবেদন গ্রহন করা হয়। স্নাতকোত্তর কোর্স সাধারনত ৬০-১২০ ক্রেডিট হয়ে থাকে যা ১/২ বছর মেয়াদী। স্পেনে ২ধরনের স্নাতক কোর্স আছে, একটি অফিসিয়াল মাস্টার্স যা স্পেনের শিক্ষা মন্ত্রণালয় অনুমদিত আর আরেকটি মাস্টার্স কোর্স হল বিশ্ববিদ্যালয়ের নিজস্ব মাস্টার্স যা বিশ্ববিদ্যালয় অনুমদন করে থাকে।
৩য় ধাপে গবেষণামূলক/PhD কোর্সে ভর্তি নেওয়া হয় যা সাধারনত নবেম্বর-এপ্রিল পর্যন্ত ভর্তির আবেদন গ্রহন করা হয়। গবেষণামূলক/PhD কোর্স সাধারনত ৩-৫ বছর মেয়াদী।
ভর্তির আবেদনের যোগ্যতাঃ
স্নাতক কোর্সে স্পেনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ১২বছরের শিক্ষা সনদ থাকতে হয় আর কোর্স যে ভাষায় শিক্ষাদান করা হবে সেই ভাষার দক্ষতার সার্টিফিকেট থাকতে হবে। ইংরেজি মাধ্যমে পরতে হলে সাধারনত IELTS এ 5.5/6.0 – 7.0 স্কোর লাগে আর স্প্যানিশ মাধ্যমে পরতে হলে B1/B2 or DELE(Diploma of Spanish as a foreign Language, Certificate Issued by Cervantes Institute, Spain) DELE Intermediate or DELE B1/B2 লাগে।
স্নাতকোত্তর কোর্সে স্পেনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ১৬বছরের শিক্ষা সনদ থাকতে হয় আর কোর্স যে ভাষায় শিক্ষাদান করা হবে সেই ভাষার দক্ষতার সার্টিফিকেট থাকতে হবে। ইংরেজি মাধ্যমে পরতে হলে সাধারনত IELTS এ 5.5/6.0 – 7. 5 স্কোর লাগে আর স্প্যানিশ মাধ্যমে পরতে হলে B2/C1 or DELE(Diploma of Spanish as a foreign Language, Certificate Issued by Cervantes Institute, Spain) DELE B2/C1-C2 লাগে।
ডক্টরেট বা গবেষণা প্রোগ্রামে ভর্তির জন্য ১৬বছরের শিক্ষা সনদ থাকতে হয় তবে যেই বিষয়ের উপর ডক্টরেট বা গবেষণা করা হবে সেই ক্ষেত্রে স্নাতকোত্তর কোর্সে কোর্স ফাইনাল ওয়ার্ক হিসাবে থিসিস থাকতে হবে।
পার্ট-টাইম জব ও খরচ সংক্রান্ত তথ্যঃ
স্পেনের আইন অনুযায়ী বিদেশি শিক্ষার্থীরা সপ্তাহে সর্বোচ্চ ২০ ঘণ্টা কাজ করতে পারেন। কিন্তু কাজ করে টিউশন ফি ও নিজের খরচ চালানো সম্ভব নয়। স্পেনে ৩বছর থাকার পর Temporary Resident Permit এর জন্য আবেদন করা যায় কিছু সর্তপূরণ সাপেক্ষে। স্পেনে থাকা-খাওয়া বাবদ মাসিক খরচ প্রায় ৪০০-৫০০ ইউরো, এটা নির্ভর করে শহর, ব্যক্তির লাইফ স্টাইল এর উপর।
স্থায়ী বসবাসের সুযোগ (পিআর)
একটানা ৫ বছর বৈধভাবে স্পেনে থাকার পর স্থায়ী বসবাসের (পিআর) জন্যে আবেদন করতে পারবেন। অবশ্য এক্ষেত্রে আরও কিছু শর্ত রয়েছে।

দ্রষ্টব্য এটি শুধুমাত্র প্রকৃত শিক্ষার্থীদের জন্য যারা সত্যিই বিদেশ থেকে বিদেশে পড়াশোনা করতে আগ্রহী। আবেদনকারীরা দৃঢ়ভাবে আমাদের অফিসে :
 সরাসরি যোগাযোগ বা মৌলিক তথ্যের জন্য ফোন 01911878274 এ সরাসরি যোগাযোগ করার অনুরোধ জানানো হয়। যদি আপনি আরও যেতে চান তবে পাসপোর্ট সহ আপনার সমস্ত অ্যাকাডেমিক নথির সাথে আমাদের অফিসে যান।

সানরাইজ এডুকেশন কন্সালটেন্টস
ফোন: 01911878২74; 01707272625
ইমেইল: info@sunrise-bd.net
ওয়েবসাইট: www.sunrise-bd.net

No comments:

Post a Comment